ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার ৫ হাজার অসহায় মানুষের মাঝে শীতার্তের কম্বল বিতরণ করা হয়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫পাঁচ হাজার মানুষের মাঝে শীতার্তের কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

পরে বিভিন্ন ওয়ার্ডে শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় করোনা রোধে সকলকে মাস্ক পরিধানসহ সরকারি বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম কম্বলগুলো শীতার্তদের গায়ে জড়িয়ে দেন।

করোনামুক্ত হয়েই তিনি প্রধানমন্ত্রীর উপহার কম্বল নিয়ে শীতার্তদের শীত নিবারণে কম্বল বিতরণের উদ্যোগ নেন। লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা যুবলীগের সভাপতি প্রার্থী নজরুল ইসলাম ভুলু, পৌর কাউন্সিলর আবুল খায়ের স্বপন ও আবুল কালাম প্রমুখ।

বক্তারা বলেন, পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায় মানুষগুলো শীতের তীব্রতায় ভুগছেন। তাদের শীত নিবারণে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। দেশব্যাপী অসহায় মানুষের ভরসা শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে হাটছে।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার ৫ হাজার অসহায় মানুষের মাঝে শীতার্তের কম্বল বিতরণ করা হয়েছে

আপডেট টাইম : ০৫:৪৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২