ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক।

লালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের কমিটি করলেন বিএনপির নেতা-বাবু

এ জেড সুজন,লালপুর(নাটোর) প্রতিনিধি: ‎নাটোরের লালপুরে পদ্মা তীরবর্তী এলাকাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে অবৈধ মাটি ও ভরাট বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। এরই অংশ হিসেবে উপজেলার নওপাড়া ও পানসিপাড়া ঘাট এলাকা সুরক্ষায় ১০ সদস্য বিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

‎ মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে নিজ বাসভবনে এই কমিটি গঠন করেন লালপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাজেরুদ্দিন সরকারের সন্তান এবং লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু নির্দেশে এই কমিটি গঠন করেন স্থানীয় বিএনপি নেতারা।

‎জানা গেছে, লালপুরের পদ্মা নদীর অন্যতম বড় ভরাট ঘাট হলো নওপাড়া ও পানসিপাড়ার নিম্নাঞ্চল। এখান থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে এলাকাটি তীব্র ভাঙন ঝুঁকিতে রয়েছে। এলাকাকে ভাঙন আতংক থেকে মুক্ত রাখতেই এই প্রাথমিক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

‎নবগঠিত এই কমিটিতে মোজাম্মেল হককে সভাপতি ও সাফাত আলীকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের বিশিষ্ট কমিটিতে সদস্য হিসেবে যারা রয়েছেন- রবি মন্ডল, শফিকুল ইসলাম, রবিউল খামারু, মোস্তফা, আসলাম আলী, নিজাম (ফতেপুর), পেন্টু, মোশাররফ, মজিদ (নওপাড়া) এবং সামসুল (ফতেপুর), মেহেদী, আনারুল ইসলাম, সুমন আলী, আনারুল ইসলাম, মোহাম্মদ আলী, মোস্তফা আলী । কমিটির সদস্যরা সবাই পানসিপাড়া, নওপাড়া ও ফতেপুর গ্রামের বাসিন্দা।

‎এ বিষয়ে বিএনপি নেতা হামিদুর রহমান বাবু বলেন, আমি সর্বদা ভালো কাজের সঙ্গে এবং অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়কারী যেই হোক, যত বড় নেতাই হোক না কেন, কাউকে আমি ছাড় দেব না। আমার সঙ্গে থেকে কেউ কোনো অপকর্ম করার সুযোগ পাবে না। আমার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়াকে রক্ষা করার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। তবু কাউকে এক ছটাক অবৈধ বালি ও মাটি উত্তোলন করতে দেব না এবং নিজেও করবো না।

তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল অবৈধ ভাবে বালি ভরাট ও উত্তোলনসহ যেকোনো অপকর্মের বিরুদ্ধে প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী

লালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের কমিটি করলেন বিএনপির নেতা-বাবু

আপডেট টাইম : ০৪:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬