ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্যকে গ্রেফতার

এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ২২ টি মোবাইল ফোন, ৭০টি বিভিন্ন অপারেটরের সিম, গাঁজা, ৪০ পিস ইয়াবা, কন্ঠ পরিবর্তন করার ডিভাইস সহ ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
থানা সূত্রে জানা যায়, বুধবার (২৮ মে) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে উপজেলার নওপাড়া ও পানসীপাড়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হলো, উপজেলার নওপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে রাজু আলী (২৮), পানসি পাড়া গ্রামের বাচ্চু মণ্ডলের ছেলে আব্দুল্লাহ আল বায়েজিদ (১৯), এনামুল মোল্লার ছেলে শান্ত আহমেদ (১৯), হাবিবুর রহমানের ছেলে সোহান আলী (২০), ইসলামের ছেলে আব্দুল লতিফ (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালপুর উপজেলার নওপাড়া ও পানসিপাড়া এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় একাধিক বাড়িতে অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের ব্যবহৃত একটি ল্যাপটপ, ২২ টি মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের ৭০টি সিম, ৪০ পিস ইয়াবা, গাঁজাসহ কন্ঠ পরিবর্তন করার ডিভাইস জব্দ করা হয়েছে। ইমো হ্যাকাররা প্রবাসীদের ইমো আইডি হ্যাক করে তাদের পরিচিতদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। তারা বিভিন্ন কৌশলে ইমো ব্যবহারকারীদের কাছ থেকে ওয়ানটাইম পাসওয়ার্ড (OTP) সংগ্রহ করে অ্যাকাউন্ট হ্যাক করে থাকে। হ্যাক করার পর তারা ওই অ্যাকাউন্টের ঘনিষ্ঠজনদের কাছে ফোন করে বা মেসেজ পাঠিয়ে বিপদের কথা বলে আর্থিক সহায়তা চায়। গ্রেফতারকৃতদের, সাইবার ক্রাইম আইন ও মাদক আইনে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুজ্জামান জানান, ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্যকে গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৫০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫