ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

লালপুরে ঋণের বোঝা সইতে না পেরে  কবিরাজের আত্মহত্যা 

লালপুরে ঋণের বোঝা সইতে না পেরে  কবিরাজের আত্মহত্যা 

এ জেড সুজন প্রতিনিধি,  লালপুর নাটোর:
নাটোরের লালপুরে ঋণের বোঝার সইতে না পেরে বাড়ির পেছনে ফসলী জমির মাঠে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন মাজেদুল ইসলাম (৫৫) নামে এক কবিরাজ। মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
রবিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার আব্দুলপুর গ্রাম তার বাড়ির পেছনে ফসলি জমির মাঠ থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়। মাজেদুল একই এলাকার ইয়ার আলী আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাজেদুল একাধিক জনের থেকে ঋণ নিয়ে জুয়া খেলতো। এনিয়ে তার পারিবারিক কলহ চলে আসছিল। ঋণের বোঝা ও পাওনাদারদের চাপ সইতে না পেরে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এবিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।