ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি: 
নাটোরের লালপুরে আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল ০৭:০০ ঘটিকায় নাটোরের লালপুর উপজেলাধীন আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের মাঝামাঝি পাটিকাবাড়ি এলাকায় রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে একজন মহিলার মৃত্যু হয়েছে।
নিহত মহিলার উপজেলার পুরাতন ইশ্বরদী সামরুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে নিহত মহিলার সাথে তার স্বামীর কথা কাটাকাটি হয়। পরবর্তীতে আজ ভোরে কাউকে কিছু না বলে মহিলা বাড়ি থেকে বের হয়ে আসে। স্বামীর প্রতি অভিমান করে সে আত্মহত্যা করতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।