ঢাকা ০২:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। ভেড়ামারায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত বিশেষ অভিযানে ২ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পাটকেলঘাটা থানা পুলিশ নাগরপুরে ১২০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোর-রাজশাহী সড়ক যেন মৃত্যুপুরী; কনক্রিট রাস্তার ফাটল ধরায় বন্ধ রয়েছে নির্মান কাজ দৌলতপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন যুবক আটক পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত

লালপুরে পল্লী বিদ্যুৎ এর অফিসের সামনে বিদ্যুতের মিটার চুরি

ছবি মিটার চুরির ঘটনা তদন্তে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ

এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে বৈদ্যুতিক অফিসের সামনে বিদ্যুতের মিটার চুরি তাড়াও বিভিন্ন জায়গায় মিটার চুরির হিড়িক পড়ে গেছে। গত দুই দিনে উপজেলার কয়েকটি স্থানে ৯টি মিটার চুরির ঘটনা ঘটে। লালপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিস ও লালপুর থানা সূত্রে জানা গেছে গত ৯ মার্চ রাতে উপজেলার লালপুর কলেজ মোড়ের ইছার উদ্দিন মন্ডল এবং লালপুর বাজারের দুলাল মন্ডল, শাজাহান আলী সরকার, মাজদার রহমান ও রইস উদ্দিনের ৩ ফেজের মিটার চুরি হয়ে যায়।

এরপর ১১ মার্চ রাতে উপজেলার দক্ষিণ লালপুর ও কলসনগর গ্রামে দুটি মিটার চুরি করে দুর্বৃত্তরা। চুরি হওয়া আরো দুটি মিটারের তথ্য মৌখিক ভাবে জানালেও অফিসে লিখিতভাবে অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিস। চুরির সময় মিটারের পাশে চিরকূটে মোবাইল নম্বর (০১৮৫৭-৪৬৯৯১১) রেখে যায় দুর্বৃত্তরা।

রেখে যাওয়া নম্বরে যোগাযোগ করা হলে প্রতি মিটারের দাম ৬ হাজার টাকা দাবি করা হয়। এঘটনায় ভুক্তভোগীরা লালপুর পল্লী বিদ্যুৎ ও থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। লালপুর বাজারের ওয়ার্কসপ মালিক দুলাল মন্ডল জানান গত ৯ মার্চ রাতে দোকানে কাজ করা অবস্থায় হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। বাইরে এসে দেখি মিটার চুরি হয়ে গেছে। মিটার না থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তাই ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে।

পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম ব্যাপারী মিটার চুরির ব্যাপারে অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। চুরি প্রতিরোধে গ্রাহকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। লালপুর থানাথ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান মিটার চুরির ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ

লালপুরে পল্লী বিদ্যুৎ এর অফিসের সামনে বিদ্যুতের মিটার চুরি

আপডেট টাইম : ০৪:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬