ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

লালপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। সোমবার ১৬ মার্চ বিকেলে লালপুর হাজী মার্কেট ফুড পার্ক হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির ও জামাত মনোনীত নাটোর -১ আসনের এমপি প্রার্থী ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ।

উপজেলা জামায়াত সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টি জেলা সদস্য সচিব মোকাররেবুর রহমান নাসিম, উপজেলা জামায়াত সেক্রেটারি এড. মাসুদ রানা, থানা কেন্দ্রীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, উপজেলা প্রেসক্লাব সভাপতি সালাহউদ্দিন, উপজেলা মডেল প্রেসক্লাব সভাপতি শাহ আলম সেলিম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর প্রেসক্লাব সভাপতি মোজাম্মেল হক, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাব সভাপতি ইমাম হাসান মুক্তি, উপজেলা জামায়াত সহকারী সেক্রেটারি মহসিন আলম, নয়া দিগন্ত প্রতিনিধি এহসানুল করিম তুহিন, উপজেলা প্রেসক্লাব সাবেক সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান দৈনিক যায়যায়দিন পত্রিকার লালপুর প্রতিনিধি আব্দুল জব্বার সুজন প্রমূখ।