ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত বাজারে অগ্নিকাণ্ডে ৩ দোকানে সোয়া কোটি টাকার ক্ষতি নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমেটির  পরিচিতি সভা অনুষ্ঠিত  সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কথিত পীরের কবর থেকে দেহাবশেষ তুলে দরবারে: কুষ্টিয়ায় ভক্ত গ্রেপ্তার দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

শার্শায় অগ্নিদগ্ধ হয়ে দীর্ঘ ২০ দিন যাবৎ বিছানায় ছটফট করছে এক গৃহবধূ

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: রান্না করার সময় অগ্নিদগ্ধ হয়ে যশোরের শার্শায় দীর্ঘ ২০ দিন যাবৎ বিছানায় ছটফট করছে আমেনা খাতুন নামে এক গৃহবধূ। কয়েক দিন প্রাথমিক ভাবে চিকিৎসা শেষে অর্থাভাবে বিনা চিকিৎসায় ধুকে ধুকে দিন পার করছে সে। এ অবস্থায় মেয়ের উন্নত চিকিৎসা না করাতে পেরে গভীর ভাবে ভেঙে পড়েছেন মেয়েটির গরীব মা বাবা।

তথ্যঅনুসন্ধানে জানা যায়, শার্শার বসতপুর ১ নং কলোনী গ্রামে স্বামীর সংসারে রান্না করতে গিয়ে আগুনে ঝলসে যায় শিশুটির মা আমেনা খাতুনের। সে একই এলাকার হয়রত আলী ভূঁইয়ার ছোট মেয়ে। পোড়া শরীর নিয়ে ২০ দিন অতিবাহিত করলেও এখনো সুস্থ হয়নি সে। চিকিৎসার জন্য বাইরে থাকা এবং অতিমাত্রায় ঔষধ সেবনের ফলে শুকিয়ে গেছে মায়ের বুকের দুধ।

যার ফলে মায়ের কাছে যেতে না পারা এবং দুধ খাওয়া থেকে বঞ্চিত হয়ে রয়েছে আমেনা খাতুনের ছোট্ট শিশুটি। আগুনে পুড়ে গেছে মা। তাই মায়ের পরশ না পেয়ে এবং দুধ খেতে না পেয়ে ছোট্ট শিশুটি সব সময় যেন নির্বাক। নিষ্পাপ চোখে মুখে যেন তার হতাশার ছাপ। মায়ের জন্য কিছু সময় ছটফটানি আবার কিছু সময় নিরবতার সাথে অবাক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকেয় যেন তার দিন পার হয়ে যায়।

এদিকে অল্প কিছুদিন গৃহবধূ আমেনা খাতুনের চিকিৎসা হলেও চরম অর্থ সংকটে পড়েছেন আমেনা খাতুনের মা বাবা। স্বামীর সংসার থেকেও কোন রকম অর্থের যোগান না পেয়ে ধুঁকে ধুঁকে গরীব মা বাবার ঘরে ভূগছে অসহায় গৃহবধূ। যে সংসারে নুন আনতে পানতা ফুরায় সেখানে মেয়ের শরীরের পুড়া ক্ষত কিভাবে সারাবেন সে গভীর চিন্তায় সমাজের বিত্তশালী সকল মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছেন ভুক্তভোগী পরিবার।

বসতপুর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিয়ার রহমান বলেন, আমি এই পরিবারটিকে চিনি ও জানি। গরীব ও অসহায় পরিবারের হতভাগা মেয়েটি আগুনে পুড়ে চিকিৎসার অভাবে বাড়িতে কষ্ট পাচ্ছে। আমরা কিছু টাকা পয়সা তুলে চিকিৎসার জন্য সহযোগিতা করেছি কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য অনেক অর্থ প্রয়োজন। সমাজের বিত্তশালী সকল মানুষের কাছে সাহায্যে প্রার্থনা করছি।

আগুন শুধু একটি মানুষকে ক্ষতবিক্ষত করেনি। বরং আগুনের লেলিহান শিখায় জ্বলছে দুটি পরিবার সাথে কিছু তাজা প্রাণ। আগুনে দগ্ধ আমেনা খাতুনকে সারিয়ে তুলতে এখনো অনেক অর্থের প্রয়োজন। যার যার স্থান থেকে বিত্তশালী সহ সমাজের সকল শ্রেণি মানুষের কাছে বিনীত ভাবে সাহায্যের আবেদন করেছেন অগ্নিদগ্ধ আমেনা সহ অসহায় পরিবার। সাহায্য পাঠাতে যোগাযোগ মোবাইল নং -০১৯৮৬২২০২৪১ (বিকাশ

Tag :
জনপ্রিয় সংবাদ

পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত

শার্শায় অগ্নিদগ্ধ হয়ে দীর্ঘ ২০ দিন যাবৎ বিছানায় ছটফট করছে এক গৃহবধূ

আপডেট টাইম : ০৬:৩১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২