ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

শার্শায় স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি

ইকরামুল ইসলাম , বেনাপোল প্রতিনিধি: সারাদেশের ন্যায় বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্মসুচীর অংশ হিসাবে যশোরের শার্শা উপজেলা শাখার আয়োজনে নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্ম বিরতি পালন করছে। “ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসুচী পালন করা হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে দুপুর আড়াইটা পর্যন্ত।

স্বাস্থ্য সহকারী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শার্শা উপজেলা সভাপতি সালমা আক্তার। এসময় আরো বক্তব্য রাখেন শার্শা উপজেলা শাখার সহ-সভাপতি স্বাস্থ্য সহকারী মহাসিন আলী, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রেনুকা খাতুন, মুক্তার আলী, মাহামুদা খাতুন, মামুনুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতনগ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১,১২ ও ১৩ তম গ্রেডে উন্নীতকরণ করার দাবি না মেনে নেওয়া পর্যন্ত এই কর্মসুচী অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শার্শায় স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি

আপডেট টাইম : ০৫:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০