ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সোহেল রানার মায়ের মৃত্যু- সাংবাদিক নেতৃবৃন্দের শোক

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সোহেল রানার মায়ের মৃত্যু
সাংবাদিক নেতৃবৃন্দের শোক

কুষ্টিয়া অফিস ॥ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সোহেল রানার মা মনোয়ারা বেগম (৫৫) নিহত হয়েছেন। শুক্রবার বেলা আনুমানিক ১২টার সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়া এলাকায় মাইক্রোবাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ইজিবাইকে থাকা সাংবাদিক সোহেলের মা গুরুত্বর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে মনোয়ারা বেগমের মৃত্যু হয়।
নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার বেলা আনুমানিক ১১ টার সময় নিহতের নিজ বাড়ি সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বালিয়াপাড়া থেকে ইজিবাইক যোগে কুষ্টিয়া সদর হাসপাতালে যাওয়ার সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়া এলাকায় মাইক্রোবাস-ইজিবাইক-মোটরসাইকেলের এই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্ঘটনায় মনোয়ারা বেগম সহ কয়েকজন আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক সোহেল রানার মা মনোয়ারা বেগমের মৃত্যু হয়।
মনোয়ারা বেগম কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের আকমল হোসেনের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।  শুক্রবার বাদ মাগরিব বালিয়াপাড়া গোরস্থানে জানাজা শেষে নিহতের দাফন সম্পন্ন করা হয়।
সাংবাদিক সোহেল রানার মায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মনোয়ারা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক নেতা আল-মামুন সাগর, আনিসুজ্জামান ডাবলু, নূরুন্নবী বাবু ও আবু মনি জুবায়েদ রিপন সহ সাংবাদিক নেতৃবৃন্দ। সেসময় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সোহেল রানার মায়ের মৃত্যু- সাংবাদিক নেতৃবৃন্দের শোক

আপডেট টাইম : ০৯:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩