ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মো :আব্দুল বাতেন বাচ্চু, বিশেষ প্রতিনিধি : সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের  সন্ত্রাস,  নৈরাজ্য, সহিংসতা, বিশৃঙ্খলা ও৷  অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ও মাওনা চৌরাস্তায়  বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

সোমবার বিকালে তেলিহাটি ইউনিয়ন বিএনপির উদ্যেগে   এ বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত হয়। গাজীপুর -৩ আসনের সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে মিছিলটি তেলিহাটি থেকে শুরু হয়ে জৈনাবাজার এলাকায় গিয়ে পথসভার মধ্যদিয়ে শেষ হয়।

তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক নূরুল আমীনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -৩ আসনের সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন মৃধা, এসএম মাহফুল হাসান হান্নান, এড জাফর প্রমুখ।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যে ডা বাচ্চু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পত্যার্পণকে সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগ মাথাচারা দিয়ে উঠেছে।তার দুসররা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।শতশত মানুষ হত্যা করে শেখ হাসিনা পালিয়েছে।এ দেশের মানুষ বাংলার পবিত্র মাটিতে শেখ হাসিনা কে কোন জায়গা করে দিবে না।এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এদিকে সোমবার বিকালে পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর নেতৃত্বে মাওনা চৌরাস্তায় এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।