ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন -মেয়র ইকরামুল হক টিটু

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: সিনিয়র সিটিজেনগণ দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। তিনি বলেছেন, সিনিয়র সিটিজেনদের ভূমিকার কারণেই আজ আমরা বর্তমান অবস্থায় আসতে পেরেছি।

আজ ০৪ ডিসেম্বর ২০২১ তারিখ শনিবার বেলা ১১ টায় ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এসোসিয়েশনের নিজ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

তিনি আরও বলেন, সরকার দেশের প্রবীণ ব্যক্তিদের সিনিয়র সিটিজেন হিসেবে ষোষণা করেছেন। সিনিয়র সিটিজেনদের রাষ্টীয় মর্যাদা প্রদান ও উন্নয়নে এটা বর্তমান সরকারের একটি অসামান্য অবদান।

এ সময় মেয়র সিনিয়র সিটিজেনদের সকল উদ্যোগে সাথে থাকার প্রত্যয় ঘোষণা করেন। তিনি বলেন, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনকে একটি নির্দিষ্ট ঠিকানা দিতে একখণ্ড জমি উপহার দিয়েছি। আজ সে জমিতে নির্মিত কার্যালয়ে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। এ অভিজ্ঞতা আনন্দের, এ অভিজ্ঞতা সম্প্রীতির। এ এসোসিয়েশনের অতীতের কার্যক্রমে যেমন সংশ্লিষ্ট ছিলাম, ভবিষ্যতেও থাকিবো।

জানা গেছে, ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল মান্নান পাঠানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ২৮, ২৯, ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসার-ই-জান্নাত, সিনিয়নর সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়শেনের সহ সভাপতি দেওয়ান তৈমুর ইয়ার চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. হরিশংকর দাস, বিশিষ্ট সাংবাদিক প্রদীপ ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন -মেয়র ইকরামুল হক টিটু

আপডেট টাইম : ০৫:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১