ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সাংবাদিক রোজিনাকে নিঃশ্বর্ত মুক্তির দাবিতে মানববন্ধন দশমিনা

মো.বেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখলী) প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলা সাংবাদিক সমিতির ব্যানারে প্রথম আলোর জেষ্ঠ সাংবাদিক রোজিনা কে হেনস্তা ও মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশ্বর্ত মুক্তির দাবিতে সকাল ১১টার সময় দশমিনা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সংবাদিক সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন সওকত, সিনয়র সহ-সভাপতি পি এম রায়হান বদল,সধারন সম্পদাক মামুন তানভির,যুগ্ন সধারন সম্পদাক মো.বেল্লাল হোসেন,প্রেস ক্লাবের সবেক সভাপতি মিজানুর রহমান তিতাস,রিপোটার্স ইউনিটির যুগ্ন সাধারন সম্পাদক আরিফুর রহমান ঝন্টু,সংবাদকর্মী এস এম শাহজাদা তুহামিন,জায়েদ মোল্লা,আব্দুল্লাহ,আমিনুল, আকতার,তুহিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক সমাজের দর্পন । আমরা সাংবাদিক রোজিনার উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশ্বর্ত মুক্তির দাবি জানাই।