ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১ , আজকের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

সামাজিক সচেতনতা ও মাক্স বিতরন

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী দশমিনায় থানা পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা ও মাক্স বিতরন করা হয়। দশমনিা থানা পুলিশের ওসি মোঃজসীমের উদ্যোগে দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিট পুলিশিং এর মাধ্যমে দেশে মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রামক বৃদ্ধি হওয়ায় সামাজিক সচেতনতা ও মাক্স বিতরন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন,দেশে করোন ভাইরাস বৃদ্ধি হওয়ায় সকলে সরকার প্রদেয় স্বাস্থ বিধি মেনে চলুন,সব সময় মাক্স ব্যবহার করুন এবং ঘরের বাহীরে বিনা প্রয়োজনে বের হবেননা বের হলে মাক্স ব্যবহার করুন। করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশ আপনাদের পাশে সবসময় কাজ করার জন্য প্রস্তুত।