ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

সালথায় জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

 বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ওই জমির সীমানা পিলার ও জমিতে থাকা ২০টি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় গতকাল রবিবার (১ জানুয়ারি) ভুক্তভোগী মোঃ লিয়াকত আলী (৬৮) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের মোঃ লিয়াকত আলীর সঙ্গে একই গ্রামের নুরু মাতুব্বরের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত শনিবার (৩১ ডিসেম্বর) সকালে নুরু মাতুব্বরের নেতৃত্বে আরবান তালুকদার, চান্দু শেখ, বাবলু খাঁনসহ দেশীয় অস্ত্র নিয়ে লিয়াকত আলীর জমির সীমানা পিলার ও ২০টি মেহগনিগাছ কেটে ফেলে। এতে বাধা দেওয়ায় মোঃ লিয়াকত আলী ও তাঁর লোকজনকে অকথ্য ভাষায় গলমন্দ করে মারধর করতে উদ্যত হয়। এ ঘটনার পর লিয়াকত আলী বাদী হয়ে সালথা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত নুরু মাতুব্বর বলেন, এই জমি নিয়ে এলাকায় ও থানায় অনেকবার সালিশ মীমাংসা হলেও লিয়াকত আলী মেনে নেননি। গত শনিবার স্থানীয় আমিন দিয়ে মাপজোপ করা হলে যার যার সীমানায় পিলার পুঁতে দেয়া হয়। তিনিও এটাও মেনে নিতে পারেন নি। তার বাগানের গাছ কে বা কারা কেটেছে আমার জানা নেই। শুনেছি গতকাল আমিসহ মোট চারজনের নামে থানায় অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

সালথায় জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

আপডেট টাইম : ০৯:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩