ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

সালথায় পরিত্যক্ত বোমা উদ্ধার

 বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় পরিত্যক্ত রকেট ল্যানচার (বোমা) উদ্ধার করা হয়েছে৷ শুক্রবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রাম থেকে এটি উদ্ধার করে সালথা থানা পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে আগুলদিয়া গ্রামের সিরাজ মাতুব্বরের ছেলে সাত্তার মাতুব্বর (২১) বাড়ির উঠানে মাটি কাটার সময় মাটি কাটতে গিয়ে মাটিকাটা কুব দিতে গিয়ে কোদালে লাগে একটি পুরানো রকেট ল্যানচার (বোমা)। পরে মাটিকাটা শেষে গুপ্তধন মনে করে বাড়িতে রেখে দেয়। সাত্তার মাতব্বর বলেন, আমি রান্না ঘরের জন্য মাটি কাটার সময় ওই জিনিস পাই। পরে আমি নিজের কাছে রেখে দিই। বিষয় টি কয়েকজনকে বলার পরে তারা জিনিস টি কে দেখে বলে এটা বোমা। তারপর তারা সাংবাদিক ও পুলিশকে কল দেয়। স্থানীয় বাসিন্দা ফারুক মাতুব্বর বলেন, যে স্থান থেকে ওই জিনিস উদ্ধার করা হয়েছে সেখানে পাকিস্তান আমলের আগে থেকেই জঙ্গল ছিল। গত ৪০ বছর আগে ঐখানকার জঙ্গল কেটে ফেলা হয় এবং পরবর্তীতে মাটি দিয়ে ভরাট করা হয়। তোলা হয় বসতবাড়ি কয়েকদিন আগে সিরাজের ছেলে সত্তার গরুর ঘরের জন্য মাটি কাটার সময় এটি উঠে আসে। পরে ওই জিনিস ও নিজের কাছে রেখে দেয়। আজ শুক্রবার (২১ এপ্রিল) সকালে সাত্তার স্থানীয় লোকজনদের বলার পরে তাদের সন্দেহ হলে স্থানীয় বাসিন্দা পারভেজ মোল্লা (৩৪) নামে এক ব্যক্তি ৯৯৯ কল দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এটি রকেট ল্যানচার (বোমা) নিশ্চিত করেন। পরে বোমাটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক ঘটনা সত্যতার নিশ্চিত করেছেন। তিনি বলেন ৯৯৯ ফোন পেয়ে ঘটনা স্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে মরিচা ধরা লোহার একটি বোমা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি মর্টারসেল বোমা। এটা কি বোমা তা বিশেষজ্ঞরা বলতে পারবেন। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

সালথায় পরিত্যক্ত বোমা উদ্ধার

আপডেট টাইম : ০৬:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩