ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সালথা থানায় ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপণী মহড়া অনুষ্ঠিত 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা থানায় ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপণী মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সালথা থানা ভবন চত্তরে পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে সকল থানা ভবনে অগ্নি নির্বাপনী মোহরা করার উদ্যোগ নেয় ফায়ার সার্ভিস।
তারই অংশ হিসেবে শুক্রবার সালথা থানায় ফায়ার সার্ভিস এ মহড়া পরিচালনা করে। ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপনের বিভিন্ন কৌশল উপস্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদিক, সালথা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ রাজ্জাক হোসেন, সালথা থানার উপপরিদর্শক এস আই সৈয়দ আওলাদ হোসেন, আবুল বাছেদ, মিরাজ হোসেন, পরিমল বিশ্বাস, তন্ময় চক্রবর্তী প্রমুখ। এছাড়াও সালথা থানা ও সালথা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।