ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

সৈয়দপুরে উর্দূভাষী ক্যাম্পে আগুনে পুড়ে ৫টি ঘর ছাই

রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় আটকেপড়া উর্দুভাষীদের আমেরিকান ক্যাম্পে আগুন লেগে ৫টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী বাড়ি মালিকদের। রবিবার (১০ জানুয়ারী) সকালে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ওইদিন উল্লেখিত এলাকায় বৈদ্যুতিক সর্ট সার্কিটের লাগা আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়া হয়।

কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আরশাদ হোসেন, শের আলী, ছোটন, ছোট শফিক ও জনির বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীর ও ফায়ার সার্ভিসের ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষতিগ্রস্থ শের আলী বলেন, আগুনে আমার বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। শীত নিবারণের মত কোন গরম কাপড় পর্যন্ত নেই। সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে সঠিক কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমান জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

সৈয়দপুরে উর্দূভাষী ক্যাম্পে আগুনে পুড়ে ৫টি ঘর ছাই

আপডেট টাইম : ০৭:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১