ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

সৈয়দপুরে জমিজমার জেরে সংঘর্ষ ও অগ্নিকান্ড,দুই গৃহবধু আহত

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিমিধি: নীলফামারীর সৈয়দপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধর ও বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে বুধবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পাঠানপাড়া এলাকায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকার আলমগীর হোসেন বাড়ি নির্মাণের জন্য ইটের খোয়া স্তুপ করে রাখেন প্রতিবেশী রশিদুল ইসলামের বাড়ির পাশে। ঘটনার দিন আলমগীর ওই খোয়া আনার জন্য ভ্যানচালক সাজুকে পাঠান। কিন্তু ওই জমি নিয়ে বিরোধ থাকায় এবং বাড়িতে কোন পুরুষ সদস্য না থাকায় রশিদুলের স্ত্রী রিনা বেগম সাজুকে খোয়া তুলতে বাঁধা দেয়।

এতে সাজুর সাথে রিনা ও রশিদুলের ভায়রা লিটনের স্ত্রী লাভলী বেগমেরর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভ্যানচালক সাজু ক্ষিপ্ত হয়ে রিনা ও লাভলীকে মারধর করে তাদের পরনের জামা-কাপড় ছিঁড়ে ফেলে। ঘটনার সময় বাড়িতে পুরুষরা না থাকায় স্থানীয়রা রিনা ও লাভলীকে আহত অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। আহতরা চিকিৎসাধিন আছেন।

এদিকে ওই সময় কে বা কারা সাজুর বাড়িতে ইটপাটকেল ছুঁড়ে মারে এবং বাঁশের লাঠি দিয়ে ঘরের বেড়ায় থাকা মিটারে আঘাত করে। এতে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে পুড়ে যায় সাজুর বসতবাড়ি। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণোবেশ চন্দ্র বাগচি ওরফে দুলাল বাবু ও স্থানীয় মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উভয়পক্ষকে নিয়ে শালিসী বৈঠক করবেন বলে জানান। তবে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান রশিদুলের পরিবার।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

সৈয়দপুরে জমিজমার জেরে সংঘর্ষ ও অগ্নিকান্ড,দুই গৃহবধু আহত

আপডেট টাইম : ০৮:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১