ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

সোনাতলায় ব্রিজের এ্যাপ্রোচে মাটি ধস ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর ওয়াপদা বাঁধ এলাকায় জনগুরুত্বপূর্ণ একটি ব্রিজের এ্যাপ্রোচ সড়কে মাটি ধসে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। এ উপজেলার পাকুল্লা ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে রাধাকান্তপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধসংলগ্ন রাধাকান্তপুর-আমতলী সড়কের ওই ব্রিজের পূর্ব ও পশ্চিম পাশের এ্যাপ্রোচে বন্যার পানির স্রোতের তোড়ে গত চার বছর আগে মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়। দিনের বেলায় কোন রকমে ঝুঁকি নিয়ে যান চলাচল করলেও রাতে কিংবা বৃষ্টির দিনে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। উল্লেখ্য যে, গত ২০২০ সালের ভয়াবহ বন্যায় ওই ব্রিজের দুই পাশে মাটি সরে গিয়ে এই গর্তের সৃষ্টি হয়। এছাড়াও ব্রিজের পূর্ব পাশে ইট বিছানো রাস্তার ইট উঠে গিয়ে পুরো সড়কটি খানাখন্দকে পরিণত হয়েছে। ফলে ওই সড়কের যান চলাচল দূরের কথা হেঁটে চলাচল করতে গিয়ে পথচারীদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ বিষয়ে  পাকুল্লা ইউপি চেয়ারম্যান একেএম লতিফুল বারী জানান রাস্তাটি সংষ্কার করতে একাধিকবার এলজিইডি কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুল হক জানান  বরাদ্দ না পাওয়ায় ব্রিজ ও সড়ক সংষ্কার করা সম্ভব হচ্ছে না। বরাদ্দের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনাতলায় ব্রিজের এ্যাপ্রোচে মাটি ধস ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

আপডেট টাইম : ০৯:২৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪