ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

স্বাধীনতাবিরোধীরা যেন ক্ষমতায় আসতে না পারে: প্রধানমন্ত্রী

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: দেশবাসীকে সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধী, খুনি ও অগ্নিসন্ত্রাসীরা আর যেন ক্ষমতায় আসতে না পারে। ওয়াশিংটনে হোটেল রিজ কার্লটনে মঙ্গলবার (০২ মে) প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য তথাকথিত আন্দোলনের নামে ২০১৩-১৫ সালে বহু মানুষকে পুড়িয়ে হত্যা করেছে এবং রাস্তার পাশের হাজার হাজার গাছ ধ্বংস করেছে। তিনি দেশবাসীকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিএনপি-জামায়াত চক্র দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে এবং আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করে আবারও উন্নয়নের মহাসড়কে তুলেছে। বাংলাদেশ এগিয়ে যাবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছি, বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। তারা (বিএনপি-জামায়াত) ডিজিটাল বাংলাদেশের হাতিয়ার ব্যবহার করে আমাদের বিরুদ্ধে দেশে-বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাচ্ছে। সেই অপপ্রচারে কেউ কান দেবেন না।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

স্বাধীনতাবিরোধীরা যেন ক্ষমতায় আসতে না পারে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩