ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা’র শ্রদ্ধা

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহামেদ বাচ্চু মোল্লা।

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।