ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

দৌলতপুরে জোড়া খুনের আসামি জালাল সরদার ঢাকা থেকে গ্রেফতার

ফরিদ আহমেদঃ  কুষ্টিয়ার দৌলতপুরে জোড়া খুনের ঘটনায় উজ্জ্বল সরদারকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হলে সে এখনও রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। তবে তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসী উজ্জ্বল সরদারকে ধরতে বিভিন্ন স্থানে অভিযানও চালিয়েছে পুলিশ। এদিকে জোড়া খুনের অন্যতম এজাহার নামীয় আসামি জালাল সরদার (৫৪) ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ মামলার ৮ জন আসামি গ্রেফতার হয়েছে। দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান জানান, জোড়া খুনের ৪নং এজাহার নামীয় অন্যতম আসামি জালাল সরদারকে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের ভুলতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ড ঘটিয়ে সে রূপগঞ্জের ভুলতা এলাকায় পলাতক অবস্থায় ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এনিয়ে এ মামলার মোট ৮ জন আসামি গ্রেফতার হয়েছে। প্রধান আসামি উজ্জ্বল সরদারসহ বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। জালাল সরদারের বাড়ি মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া গ্রামে। গত বুধবার (১৪ জুন) বিকেলে গরুতে পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া গ্রামে সন্ত্রাসী উজ্জ্বল সরদারের নেতৃত্বে ৪০-৫০জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বজলু মালিথা পক্ষের লোকজনের ওপর হামলা করে। এসময় হামলাকারীরা গুলিবর্ষণ, ইটপাটকেল নিক্ষেপ ও ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। হামলায় বজলু মালিথা গ্রুপের বজলু মালিথা ও শরিফুল মালিথা ঘটনাস্থলেই নিহত হোন। আহত হোন অন্তত ১০জন। আহতরা এখনও চিকিৎসাধীন রয়েছেন। এদিকে জোড়া খুনের ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত বজলু মালিথার ছেলে নাহিদ হোসেন বাদি হয়ে লালচাঁদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হামলা ও জোড়া খুনের নেতৃত্ব দেয়া সন্ত্রাসী উজ্জ্বল সরদারকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখসহ আরো ২২-২৫ জনের নামে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং ৫৩। ঘটনার পর পরই মামলার ৬ জন আসামিকে গ্রেফতার করা হয় এবং পরে আরো ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা এলাকা থেকে জোড়া খুনের মামলার অন্যতম আসামি জালাল সরদারকে গ্রেফতার করে আজ সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জোড়া খুনের আসামি জালাল সরদার ঢাকা থেকে গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩