ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

চুয়াডাঙ্গায় মাঠ থেকে উদ্ধার এক যুবককে গলা কেটে লাশ

নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি: চুয়াডাঙ্গায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে পৌর এলাকার বেলগাছি গ্রামের দাইড় মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।নিহত সোহেল রানা(২৫)গ্রামের বকচর পাড়ার আসাবুল হকের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।