ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

নাগরপুরে যানজট নিরসনে সড়কে চেয়ারম্যান কুদরত আলী।

কাজি মোস্তফা রুমি,  : টাঙ্গাইলের নাগরপুরে যানজট নিরসনে নিজেই সড়কে অভিযান পরিচালনা করেছেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কুদরত আলী।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে নাগরপুর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সদর এলাকার কাঁচাবাজার, তালতলা, হাসপাতাল ও বটতলা সড়ক সহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কে যত্রতত্র গাড়ি রাখা, অবৈধ পার্কিং, অস্থায়ী দোকান ও সড়ক দখল করে রাখা বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। আসছে ঈদে ঘরমুখো মানুষের চাপে যানজট নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান কার্যকরী ভূমিকা রাখবে বলে জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ। এদিকে তিন দিন আগে নাগরপুর রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি সভাপতি এস এম আনোয়ার সহ অন্যান্য সংগঠনের দায়িত্বরত সকলকে বাজারে নিরাপত্তা ও যানজট নিরসন বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কুদরত আলী বলেন, ঈদে ঘরমুখো মানুষ যেনো স্বাচ্ছন্দ্যে বাড়ি আসতে পারে এবং জনসাধারণ স্বাচ্ছন্দ্যে ঈদ কেনাকাটা করতে পারে এর জন্য নাগরপুর সদর বাজারে শৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে আমরা মাঠ পর্যায়ে সকলেই দায়িত্ব পালন করছি। ইতিমধ্যে মাইকিং করে স্থানীয় জনসাধারণকে সচেতন করা হয়েছে। সকলের প্রতি অনুরোধ থাকবে যত্রতত্র গাড়ি পার্কিং যেনো না করা হয় ও অস্থায়ী দোকান যেনো না বসানো হয়। এছাড়াও সড়কে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।অভিযান পরিচালনায় সময় বণিক নেত্ববৃন্দ,শ্রমিক নেত্ববৃন্দ সহ স্হানীয় মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নাগরপুরে যানজট নিরসনে সড়কে চেয়ারম্যান কুদরত আলী।

আপডেট টাইম : ১০:১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২