ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

নিউমার্কেটে সংঘর্ষ, ১২ অস্ত্রধারী শনাক্ত

কাজি মোস্তফা রুমি   নিউমার্কেটে সংঘর্ষ ১২ অস্ত্রধারী শনাক্তরাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে ধারালো অস্ত্র ও লাঠি হাতে অংশ নেওয়া ১২ জনকে শনাক্ত করেছে পুলিশ। তবে কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হোসেনকে যিনি কুপিয়েছেন সেই হেলমেটধারী যুবকে এখন পর্যন্ত শনাক্ত করতে না পারলেও তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী বলে মোটামুটি নিশ্চিত হয়েছে পুলিশ।
এ বিষয়ে শুক্রবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান বলেন, প্রথমে ঢাকা কলেজের ছাত্ররা নাহিদকে শিক্ষার্থী মনে করেছিলেন। পরে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে পেটানো হয়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
জানা গেছে, সংঘর্ষের ঘটনায় নিউমার্কেট থানায় মোট চারটি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা দুটি। এরমধ্যে নাহিদ হত্যা মামলার তদন্তের দায়িত্ব ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা রমনা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। আর মোরসালিন হত্যা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া ও বিস্ফোরক আইনে করা তিনটি মামলার তদন্ত করছে নিউমার্কেট থানার পুলিশ।
এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলাকারী হিসেবে যাদের শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে ঢাকা কলেজের ছাত্র, নিউমার্কেট এলাকার ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা রয়েছেন। তদন্তের স্বার্থে এখনই তাদের পরিচয় প্রকাশ করতে চাইছে না পুলিশ
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নিউমার্কেটে সংঘর্ষ, ১২ অস্ত্রধারী শনাক্ত

আপডেট টাইম : ১১:৩৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২