ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

১ ঘণ্টায় অনলাইনে ৫০ হাজার টিকিট বিক্রি

কাজি মোস্তফা রুমি:  ঈদের আগাম ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়েছে শনিবার সকাল ৮টা থেকে। বিক্রি শুরুর প্রথম ঘণ্টায় প্রায় ৫০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে রেলের অনলাইন টিকিট সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ।
রেলওয়ে টিকেটিংয়ের ইতিহাসে এই প্রথম লাখ গ্রাহক সফলতার সঙ্গে ঈদের টিকেট কাটছে। ঈদের টিকেট বেচা-কেনার প্রথম দিনেই প্রতি মিনিটে অনলাইনে প্রায় ৫ লাখ হিট বা ট্র্যাফিক সফলভাবে পরিচালনা করতে পেরেছে সহজ।
একই সাথে দেশব্যাপী ৭৭টি স্টেশনে কাউন্টারে সফলতার সাথে চলছে সহজ-এর টিকেটিং সিস্টেম। আজ সকাল ৮টা থেকে থেকে ঈদের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ যাত্রীরা আগামী ২৭ এপ্রিলের টিকেট কিনতে পারছেন।
রেল সূত্রমতে, কাউন্টার এবং অনলাইন মিলিয়ে বিক্রি শুরুর প্রথম ঘণ্টায় ৫০ হাজারেরও বেশি টিকেট বিক্রি হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাত্রীরা সফলতার সাথে টিকেট কাটতে পেরেছে বলে জানা যায়।
রেলওয়ের টিকেটিংয়ে প্রথমবারের মতো অনলাইনে কিউ ম্যানেজমেন্ট নিশ্চিৎকরণের লক্ষ্যে থ্রটলিং প্রযুক্তি ব্যবহার করেছে সহজ। ফলে একদিকে যেমন লাখ লাখ হিট বা ওয়েবসাইট ট্র্যাফিক পর্যায়ক্রমিকভাবে পরিচালনা করা গেছে, তেমনি ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করা গেছে।
আজ থেকে সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ট্রেনের টিকেট ক্রয় করে নিরাপদে বাড়ি পৌঁছে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সেটিই সহজ এবং বাংলাদেশ রেলওয়ের মূল লক্ষ্য। আধুনিক প্রযুক্তির উপযুক্ত ব্যবহারের ফলে যুগান্তকারী সফলতা এসেছে রেলওয়ের টিকেট পরিচালনায়।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১ ঘণ্টায় অনলাইনে ৫০ হাজার টিকিট বিক্রি

আপডেট টাইম : ০২:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২