ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে যান চলাচলে ধীরগতি

কাজি মোস্তফা রুমি: যানবাহনের চাপ বাড়তে থাকায় উত্তরের গেট হিসেবে পরিচিত  বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত গোল চক্কর থেকে কালিহাতী উপজেলার পৌলী পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় যানবাহনের ধীরগতি দেখা যায়।
এলেঙ্গা হাইওয়ে থানার ইন-চার্জ আতাউর রহমান বলেন, ‘গত রাত থেকে উত্তরাঞ্চলমুখী যানবাহনের চাপ বাড়তে থাকায় বঙ্গবন্ধু সেতুর পূর্বসংযোগ সড়কে আজ ভোরের দিকে যানজট হয়। সকাল ৯টার পর ধীর গতিতে হলেও যানবাহন চলছে।’
ভোগান্তি এড়াতে যারা রাতে রওয়ানা দিয়েছিলেন তারা ভোরের দিকে সেতুর কাছাকাছি এসে কিছুটা যানজটে পড়েন। তবে যান চলাচল নির্বিঘ্ন করতে রাস্তায় হাইওয়ে পুলিশসহ বিভিন্ন সংস্থার কর্মীরা সক্রিয় রয়েছেন,’ যোগ করেন তিনি।
এ দিকে, টাঙ্গাইলের প্রবেশদ্বার গোরাই-হাঁটুভাঙ্গা এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
গোরাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান  বলেন, ‘গাড়ির চাপ বাড়লেও মহাসড়কের এই অংশে যানবাহনের গতি স্বাভাবিক আছে।’
একটি রেকারসহ গোরাই হাইওয়ে পুলিশের ৪২ সদস্য ছাড়াও, অপর একটি রেকারসহ মির্জাপুর থানা পুলিশ ও জেলা পুলিশের বিপুল সংখ্যক সদস্য রাস্তার এই অংশে দায়িত্ব পালন করছেন।
আজ বিকেল থেকে যানবাহনের চাপ আরও বাড়তে পারে ধারণা করে হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।’
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে যান চলাচলে ধীরগতি

আপডেট টাইম : ০২:০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২