ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ।

কাজী মোস্তফা রুমি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছয় দিনের সরকারি ছুটি শেষে অফিস খুলছে আজ বৃহস্পতিবার (৫ মে)। গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকে শুরু হওয়া ছুটি শেষ হয়েছে বুধবার (৪ মে)।
নগরবাসী না ফেরায় আজও রাজধানীর রাস্তা-ঘাট ফাঁকা। কারণ অনেকেই আজ ছুটি নিয়েছেন। তারা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি কাটিয়ে অফিস শুরু করবেন রোববার থেকে।
গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার একদিন খোলা থাকার পর আবার দুদিন (৬ ও ৭ মে) সাপ্তাহিক ছুটি। তাই যারা ৫ মে ছুটি নিয়েছেন তারা টানা ৯ দিনের ছুটি কাটিয়ে আগামী ৮ মে (রোববার) থেকে অফিস শুরু করবেন।
তবে ঈদ করতে যেসব কর্মকর্তা-কর্মচারী ঢাকার বাইরে গিয়েছেন তাদের বেশির ভাগই আজ ঐচ্ছিক ছুটি নিয়েছেন বলে জানা গেছে। তবে যারা ছুটি পাননি শুধুমাত্র তারাই হয়তো আজ বৃহস্পতিবার অফিসে যোগ দিচ্ছেন।
মহামারির করোনাভাইরাসের কারণে গত দু’বছর ঈদ কেটেছে বিধিনিষেধের মধ্যে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় দু’বছর পর এবারই স্বাভাবিক পরিস্থিতিতে এসেছে ঈদ।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ।

আপডেট টাইম : ০১:১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২