ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির সারি ৭ কিলোমিটার।

কাজি মোস্তফা রুমি: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ। সকালে যানবাহন ও যাত্রীর চাপ না থাকলেও দুপুরের পর থেকে বৈরী আবহাওয়ার মধ্যে তা ব্যাপক হারে বেড়েছে। অতিরিক্ত ভাড়ায়ও যানবাহন না পেয়ে অপেক্ষায় থাকতে দেখা গেছে হাজার হাজার যাত্রীকে। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে গন্তব্যে যেতে দেখা গেছে। তাছাড়া রয়েছে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চাপও। যানবাহনের চাপে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে সল্লা পর্যন্ত ৭ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।
যাত্রীরা জানান, স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়ায়ও গাড়ি পাচ্ছে না যাত্রীরা। ঠেলাঠেলি করে ট্রাক ও খোলা পিকআপে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। তবে নারী ও শিশু যাত্রীরা রয়েছেন চরম ভোগান্তিতে।
এলেঙ্গা হাইওয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, সকালে যানবাহন ও যাত্রীর চাপ না থাকলেও দুপুরের পর থেকে তা বেড়েছে। এলেঙ্গা থেকে সল্লা পর্যন্ত ঢাকাগামী যানবাহনের দীর্ঘ সারি ও ধীর গতি রয়েছে। তবে কোথাও যানজট নেই।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির সারি ৭ কিলোমিটার।

আপডেট টাইম : ১০:২০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২