ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

পদ্মা সেতুতে আলো জ্বলবে ১ জুন।

কাজী মোস্তফা রুমি,স্টাফ রিপোর্টার: আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। সেতুতে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। আগামী ১ জুন থেকে পরীক্ষামূলকভাবে সেতুতে আলোক প্রজ্বলন করা হবে।
 এ তথ্য জানান শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. জুলফিকার রহমান।তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্তে ৪৬ নম্বর খুঁটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শেষ হয়েছে। আগামী ১ জুন সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে আলো জ্বালিয়ে দেখবেন।
জুলফিকার রহমান বলেন, এ কারণে সেতু কর্তৃপক্ষ ৩০ মের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শেষ করার অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে, মঙ্গলবার সকাল ৮টার দিকে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়। শেষ হয় রাত সাড়ে ৮টায়। এ ছাড়া মুন্সিগঞ্জ অংশেও বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হয়েছে।
জানা গেছে, পদ্মা সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৪৬টি ও  মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। গত ১৮ এপ্রিল এসব ল্যাম্পপোস্ট ও এর মধ্যে বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর পুরো সেতুতে বৈদ্যুতিক তার টানা হয়েছে। গত বছর ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।
উল্লেখ্য, ২০১৫ সালের ডিসেম্বরে নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটি টাকায় ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 নির্মাণকাজ শেষে আগামী ২৫ জুন এই স্বপ্নের সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

পদ্মা সেতুতে আলো জ্বলবে ১ জুন।

আপডেট টাইম : ০৯:২৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২