ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

আনুষ্ঠানিকভাবে ‘পদ্মা সেতু’ নাম পেল।

কাজী মোস্তফা রুমি,স্টাফ রিপোর্টার: আগামী ২৫ জুন চালু হচ্ছে পদ্মা সেতু। এর নামকরণ নিয়ে শুরু থেকেই নানাজন নানা মত দিয়ে আসছিলেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের অনেকের দাবি ছিল, সেতুর নাম হোক ‘শেখ হাসিনা’ সেতু। কেউ কেউ ‘জয় বাংলা’ নামেও সেতুর নামকরণের দাবি করেছিলেন। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পদ্মা নদীর ওপরে নির্মিত এ সেতুর নামকরণ করা হয়েছে ‘পদ্মা সেতু’। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আনুষ্ঠানিক নামকরণের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানায়, নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণে দৃঢ় অবস্থান নিয়েছিলেন শেখ হাসিনা। এ জন্য সেতুটি তাঁর নামে করতে চেয়েছিলেন আওয়ামী লীগের মন্ত্রী–সংসদ সদস্যদের কেউ কেউ। এ ছাড়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুনে সেতুটির উদ্বোধনের তারিখ নির্ধারণের বিষয়েও দলটির কেউ কেউ আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কোনোটাতেই সায় দেননি।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আনুষ্ঠানিকভাবে ‘পদ্মা সেতু’ নাম পেল।

আপডেট টাইম : ০২:৩৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২