ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

সালথায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের বাড়িতে গভীর রাতে হামলা ভাংচুরের অভিযোগ 

 সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জালাল মোল্যা নামে এক কৃষকের  বাড়িতে গভীর রাতে হামলা চালিয়ে দুটি ঘর ভেঙ্গে প্রায় ৫০ মণ পেঁয়াজ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে তার প্রতিবেশীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুরে সালথা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জালাল মোল্যা অভিযোগ করে বলেন- জমিজমা নিয়ে প্রতিবেশী মো. গহুর মোল্যার ছেলে তুহিন মোল্যা ও তৌকির মোল্যার সাথে আমার বিরোধ চলছিল। বিরোধের জেরধরে বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে হঠাৎ তুহিন আর তৌকির (৩০-৪০)লোকজন নিয়ে অতর্কিতভাবে আমার বাড়িতে হামলা চালায়। তারা আমার দুটি পেঁয়াজ রাখার ঘর ভেঙ্গে ফেলে। পরে ঘরে থাকা ৫০ থেকে ৫৫ মণ পেঁয়াজও লুট করে নিয়ে যায়। হামলা ঠেকাতে গিয়ে ওই রাতে আমার দুই মেয়ে মিনারা আক্তার, তানিয়া আক্তার ও পুত্রবধু খাদিজা বেগম আহত হন। তাদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
এ বিষয় অভিযুক্ত তুহিন বলেন,  আমার দশ শতাংশ জমি ওরা দখল করে রেখেছে,  এটা নিয়েই আমাদের সাথে বিরোধ। হামলার কথা স্বীকার করে বলেন, হামলা করে ভুল করেছি ভবিষ্যতে এমনটি আর করবো না।
কৃষক জালাল মোল্যার বাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন- খবর পেয়ে ওই রাতেই পুলিশ পাঠিয়ে পরিবেশ শান্ত করা হয়। এ ঘটনায় জালালের ছেলে খোকন মোল্যা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ্য করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি রুজু করে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সালথায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের বাড়িতে গভীর রাতে হামলা ভাংচুরের অভিযোগ 

আপডেট টাইম : ০৫:৪২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২