ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

গাড়ি শনাক্তে পদ্মা সেতুতে বসছে সিসি ক্যামেরা।

কাজী মোস্তফা রুমি,স্টাফ রিপোর্টার:এবার গাড়ি শনাক্ত করতে পদ্মা সেতুতে বসছে সিসি ক্যামেরা। এতে দুর্ঘটনা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। ক্যামেরা বসানোর কাজ শেষ হলে সেতু মনিটরিংয়ের সঙ্গে সঙ্গে গাড়ির নম্বর প্লেট, আইডেন্টিফিকেশন, গাড়িটি কত কিলোমিটার বেগে যাচ্ছে সবকিছুই সংরক্ষণ করা যাবে। আগামী ডিসেম্বরের মধ্যে ক্যামেরা লাগানোর কাজ শেষ করতে চায় সেতু কর্তৃপক্ষ।
গত ২৫ জুন দেশের দীর্ঘতম পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক এর পরদিন থেকে দেশের এ সেতু দিয়ে পদ্মা পারাপার শুরু হয়। এই দিনই দুর্ঘটনায় সেতুতে প্রাণ যায় দুজন মোটরসাইকেল আরোহীর। একই সঙ্গে আইন অমান্যসহ নাট খুলে ফেলার ঘটনা ঘটে। এর কিছু দিনের ভেতরে গাড়ির ধাক্কায় দুবার ক্ষতিগ্রস্ত হয়েছে টোল প্লাজার বক্স।
এ বিষয়ে পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেছেন, সেতুর কিছু কাজ এখনও চলমান রয়েছে। এ জন্য যানবাহনের গতিসীমা ৮০ থেকে কমিয়ে ৬০ করা হয়েছে। সেতুর অপারেশন ও ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে কন্ট্রোল রুমে বসানোর কাজ এগোচ্ছে। সিসি টিভির মাধ্যমে এ নিয়ন্ত্রণ তদারকি করা হবে।
সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, মনিটরিংয়ের সঙ্গে সঙ্গে গাড়ির নম্বর প্লেট, আইডেন্টিফিকেশন, গাড়িটি কত কিলোমিটারে চলছে সবকিছুই রেকর্ড হবে। কাজটি নকশা পর্যায়ে আছে। ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ হবে।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

গাড়ি শনাক্তে পদ্মা সেতুতে বসছে সিসি ক্যামেরা।

আপডেট টাইম : ০৩:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২