ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

২২ জুলাই থেকে পদ্মা সেতু দেখার সুযোগ চালু করতে যাচ্ছে বিপিসি।

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: মঙ্গলবার (১২ জুলাই) ৯৯৯ টাকায় পদ্মা সেতু ও ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভ্রমণের বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মো. জিয়াউল হক হাওলাদার বলেন, ৫০ শতাংশ ডিসকাউন্টে ২২ জুলাই আধুনিক এসি ট্যুরিস্ট কোস্টারে এই ট্যুর হবে। ভ্রমণের জন্য আগেই প্যাকেজ বুকিং করতে হবে। এ জন্য ০১৯৪১৬৬৬৪৪৪ নম্বরে কল দিলে বিকাশ নম্বর দেওয়া হবে। অথবা পর্যটন ভবনেও ভ্রমণ মূল্য পরিশোধ করা যাবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে বুকিং নেওয়া হবে।
ভ্রমণের দিন (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় আগারগাঁওয়ের পর্যটন ভবনের নিচতলায় আসতে হবে। পৌনে ৪টায় আসনগ্রহণ এবং ৪টায় ভ্রমণ শুরু করা হবে।
দিনের আলোয় পদ্মা সেতু ও ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে নান্দনিক ভাঙ্গা চত্বরে উপস্থিত হওয়ার পর সেখানে বৈকালিক স্ন্যাক্স দেওয়া হবে। সন্ধ্যা ৭টায় আলোকসজ্জিত পদ্মা সেতু হয়ে ঢাকায় ফিরে আসা হবে। রাত ৯টায় ট্যুর শেষ হবে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উপ-ব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ শেখ মেহদি হাসান বলেন, আমরা ৯৯৯ টাকায় পদ্মা সেতু ও ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভ্রমণের প্যাকেজ নিয়ে এসেছি। আগামী ২২ জুলাই (শুক্রবার) আধুনিক এসি ট্যুরিস্ট কোস্টারে ট্যুরিস্টরা ভ্রমণ করতে পারবেন। আমরা মাত্র ৫২ থেকে ৫৫ জনকে ভ্রমণের সুযোগ দিতে পারবো। এরই মধ্যে ৫০০ থেকে ৬০০ মানুষ আমাদের ফোন করেছেন।
মেহদি হাসান বলেন, আমরা শুরুতে টুঙ্গিপাড়াসহ পদ্মা সেতু ভ্রমণের আয়োজন করেছিলাম। কিন্তু এতে খরচ অনেক বেশি পড়ে যায়। পরবর্তীতে মানুষের পদ্মা সেতু নিয়ে আবেগের কথা মাথায় রেখে ৫০ শতাংশ ডিসকাউন্ট দিয়ে ৯৯৯ টাকা মূল্যে প্যাকেজ নির্ধারণ করেছি। মানুষকে পর্যটনে আকর্ষণ করতেই আমাদের এ উদ্যোগ।
আগ্রহীদের আগে প্যাকেজ বুকিং করে ২২ জুলাই বিকেল সাড়ে ৩টায় আগারগাঁওয়ের পর্যটন ভবনের সামনে আসতে হবে। পৌনে ৪টায় আসন গ্রহণ ও ৪টায় ভ্রমণ শুরু হবে। দিনের আলোয় পদ্মা সেতু ও ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে নান্দনিক ভাঙ্গা চত্বরে উপস্থিত হওয়ার পর সেখানে বৈকালিক স্ন্যাক্স দেওয়া হবে। সন্ধ্যা ৭টায় আলোকসজ্জিত পদ্মা সেতু হয়ে ঢাকায় ফিরে আসা হবে।
পর্যটন করপোরেশন জানায় আগ্রহীরা ০১৯৪১৬৬৬৪৪৪ নম্বরে কল দিলে বিকাশ নম্বর দেওয়া হবে। অথবা পর্যটন ভবনেও ভ্রমণ মূল্য পরিশোধ করা যাবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে বুকিং নেয়া হবে।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

২২ জুলাই থেকে পদ্মা সেতু দেখার সুযোগ চালু করতে যাচ্ছে বিপিসি।

আপডেট টাইম : ০৪:৩১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২