ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

সালথায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় মোটরসাইকেলের ধাক্কায় ধীরেন্দ্র নাথ বালা (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ধীরেন্দ্র নাথ বালা উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মৃত দূর্লভ বালার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধীরেন্দ্র নাথ বালা ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন। দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় পুরুরা বটতলা এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় সালথা সদর বাজার থেকে আসা একজন মোটরসাইকেল আরোহীর মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে মাটিতে মাটিতে পড়ে যান। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে মুন্সিগঞ্জের জেলা শ্রীনগর পৌছালে পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, ধীরেন্দ্র নাথ বালা গতকাল মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে তার পরিবারের কোন অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। যদি তার পরিবারের লোক কোন অভিযোগ দায়ের করেন তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

সালথায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

আপডেট টাইম : ০৮:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২