ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

বোয়ালমারীতে কুপিয়ে আহত করে মাছ ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের বাইননগর গ্রামের মাছ ব্যবসায়ী নিত্ত রঞ্জন সরকারকে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তার কাছে থাকা মাছ বিক্রি করার ৩ লাখ টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইয়ের কবলে পড়ে নিত্তরঞ্জন সরকারের ডাকচিৎকারে তার ছেলেরা এগিয়ে আসলে তাদেরও কুপিয়ে আহত করে। আহত নিত্তরঞ্জন সরকার (৬০), পরিক্ষিত সরকার (৩৫), নয়ন (২৫), পল্টন (৫০), নিরাঞ্জন (৪০) সহ ১০/ ১২ জনকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে পল্টনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করা হয়। তার কোপ হয়েছে, মাথার পিছনে, বাম হাতের ঘিরের উপরে, আঙ্গুলে, বাম পাশের দুধের উপড়ে।
থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিত্তরঞ্জন সরকার জানান, চাপাদাহ বিলের মাছ বিক্রি করে ক্যাশ থেকে ৩ লাখ টাকা শপিং ব্যাগে করে বাড়ি ফেরার সময় বাইননগর সুজিত সিকদারের বাড়ির সামনে পৌছালে ওৎ পেতে থাকা কিশোর সিকদার, সুজিত সিকদার, বাসু, পলাশ সহ আরো কয়েকজন মিলে হামলা করে টাকার ব্যাগ কেড়ে নেওয়ার সময় আমার ডাকচিৎকারে আমার ছেলেসহ কয়েকজন ছুটে আসলে তাদের এলোপাথারী কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। তিনি আরো জানান, ছিনতাইকারীরা বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় থাকেন।
সুজিত সিকদারদের না পাওয়ায় তাদের বক্তব্য দেওয়া সম্ভব হলো না।
ঘোষপুর ইউপি চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব, বলেন, শুনেছি মারামারি হয়েছে। টাকা ছিনতাইয়ের বিষয়টি আমার জানা নেই।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মারামারি খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

বোয়ালমারীতে কুপিয়ে আহত করে মাছ ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট টাইম : ১০:০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২