ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

বোয়ালমারীতে টলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের সাতৈর মোহাম্মদপুর সড়কের বেলজানী চরপাড়া মাদরাসার সামনে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে টলি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেলে থাকা অন্য আরোহী লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের মো. ইমদাদকে (২৫) আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত শহিদুল শেখ (৪৫) বেলজানী চরপাড়া গ্রামের বাসিন্দা। শহিদুল শেখের লাশ বর্তমানে মোহাম্মদপুর হাসপাতালে রয়েছে।
জানা যায়, শহিদুল শেখ মোটরসাইকেল চালিয়ে বোয়ালমারী আসার পথে এবং টলি সাতৈর হয়ে মোহাম্মদপুর যাওয়ার সময় বেলজানী চরপাড়া মাদরাসার নিকট গেলে সরাসরি সংঘর্ষ হয়। এ সময় টলি চালক টলি নিয়ে পালিয়ে যায়। সংঘর্ষে শহিদুল ঘটনাস্থলে মারা যায়।  স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, লাশ মোহাম্মদপুর হাসপাতালে রয়েছে। মোহাম্মদপুর থানার পুলিশ লাশের সুরত হাল করেছে।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

বোয়ালমারীতে টলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট টাইম : ০৩:৪৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২