ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

সালথা উপজেলা চেয়ারম্যান কারাগার থেকে মুক্তি পেয়েছেন

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফরিদপুর সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। রোববার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
ফরিদপুর জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইব্রাহিম হোসেন তার মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের বিরুদ্ধে ছয়টা মামলা দায়ের করা হয়। তার সবকটিতে আদালত থেকে জামিনে রয়েছেন তিনি। সর্বশেষ ৩২(২১) মামলায় গত বুধবার (০৯ নভেম্বর) হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রোববার ফরিদপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।
কারাগার থেকে বের হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন, তাহলে এলাকা ভালো রাখবেন। কোন প্রকার ঝামেলায় কেউ জড়াবেন না। কেউ অশান্তি করার চেষ্টা করলে পুলিশকে জানাবেন। আমি সব সময় সালথা উপজেলাবাসীর শান্তি চাই।
প্রসঙ্গত, ০৯ জুলাই ওয়াদুদ মাতুব্বরসহ মোট ৩৬ জনকে আসামি করে সালথা থানায় একটি মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের স্ত্রী জয়গুন বেগম। সেই মামলায় গত ১৩ জুলাই ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬ নম্বর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন উপজেলা চেয়ারম্যান। ওই সময় আদালতের বিচারক তরুন বাছাড় জামিন নামঞ্জুর করে উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়াও আরো কয়েকটি মামলা হয় তার বিরুদ্ধে।
সর্বশেষ সালথার সহিংস তান্ডব মামলায় চার্জশিট দেয় পুলিশ। সেখানে চার্জশিটভুক্ত আসামি ছিলেন ওয়াদুদ মাতুব্বর। কয়েক দফা ফরিদপুর জর্জ কোর্টে জামিন আবেদন করলেও জামিন নামঞ্জুর হয় তার। তবে গত বুধবার (০৯ নভেম্বর) হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন। ১৩ নভেম্বর জেলা কারাগার থেকে মুক্তি পান মো. ওয়াদুদ মাতুব্বর।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

সালথা উপজেলা চেয়ারম্যান কারাগার থেকে মুক্তি পেয়েছেন

আপডেট টাইম : ০৯:৩৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২