ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কম্বোডিয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগ বাস্তবায়ন॥ নওগাঁয় পদোন্নতিপ্রাপ্তদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহাদেবপুরে ১০০ পিচ প্লাস্টিকের বোতলে ২৫ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার তানোরে পাটের বস্তা নিয়ে সিন্ডিকেট বিপাকে আলু চাষি তানোরে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার নিঃস্ব নাসিরনগরে নির্বাচনী বিরোধে ভয়াবহ সংঘর্ষ, মসজিদের ইমামসহ নিহত ২ দশমিনায় গ্যাস ট্যাবলেট সেবনের ৭ ঘন্টাপর এক যুবকের মৃত্যু ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল তানোরে পরোকিয়া করতে গিয়ে পালিয়ে রক্ষা হ্যান্ডকাপসহ আসামি ছিনতাইয়ের পর হ্যান্ডকাপ ফেরত পেলেও গ্রেফতার হয়নি আসামি

সালথায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান রূপা বেগম,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, সিঙ্গাপুর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চক্রবর্তী, সমাজসেবক মোঃ ইব্রাহিম হোসেন মৃধা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মোশাররফ তালুকদার, জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাউছার তালুকদার প্রমুখ। এছাড়াও অত্র  বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা স্থানীয় গণ্যমান্যসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্তানের নৈতিক চরিত্র গঠন ও আনুষ্ঠানিক শিক্ষায় অভিভাবক হিসেবে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি, যাকে গুরুত্ব দিয়ে শিক্ষার মান তৈরি করা গেলে আরো বাস্তবমুখী ও গুণগত মানের হয়ে উঠবে সন্দেহ নেই। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই অপরিসীম। প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি শিশুর সুদীর্ঘ পথ-পরিক্রমার প্রারম্ভিক ধাপ। মায়ের হাত ধরে গুটিগুটি পায়ে যখন একটি শিশু প্রথমবারের মতো বিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখে, তখন শুরু হয় তার নতুন জগতে পথচলা। আর এই নতুন পথচলাকে আরো মসৃণ করতে একজন মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ।
উপস্থিত মা ও অভিভাবকদের উদ্দেশ্যে  বক্তারা আরো বলেন, আপনার সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। তাহলেই আপনাদের স্বপ্ন একদিন পূরণ হবে।
সমাবেশ শেষে অত্র বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

কম্বোডিয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগ বাস্তবায়ন॥

সালথায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  

আপডেট টাইম : ০৩:১৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২