ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

বোয়ালমারীতে পাওনা টাকা চাওযায় মারধর টিকটক ভিডিওতে বিচার চেয়ে যুবকের আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের সদেশ সরকার (২৫) নামের এক যুবক পাওনা টাকা চাওয়ায় তাকে মারধরের ঘটনায় টিকটক ভিডিওতে প্রশাসনের নিকট বিচার চেয়ে ভিডিওটি পোস্ট দেয়। পোস্ট দেওয়ার পর ওই যুবক বুধবার (১৯ জুলাই) দিবাগত রাতে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। সদেশ সরকার পোয়াইল গ্রামের স্বপন সরকারের ছেলে। পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সরজমিন গিয়ে জানা যায়, সদেশ সরকার একই গ্রামের জাকারিয়া শেখের ছেলে রিয়াজ শেখকে (২৪) ১৫০ টাকা ধার দেয়। গত সোমবার বিকেল চারটার দিকে বাবুর বাজারে রিয়াজ শেখের নিকট সদেশ সরকারের ধার দেওয়া ১৫০ টাকা চায়। টাকা চাওয়ায় রিয়াজ ক্ষিপ্ত হয়ে বাজারের ভিতরে নুরইসলামের দোকানের সামনে তাকে মারধর করে রিয়াজ। পরে সদেশ টিকটক ভিডিওতে প্রশাসনের নিকট বিচার চেয়ে একটি ভিডিও পোস্ট দেয়। ওই ঘটনার সূত্র ধরে বুধবার দিবাগত রাতে নিজ সোয়ার ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে সে। সদেশের পিতা স্বপন সরকার জানান, বুধবার রাতে সদেশের মা প্রতিবেশি নিখিল রঞ্জন বিশ্বাসের বাড়িতে হরিসভা শুনতে যায়। হরিসভা শুনে রাত দেড়টার দিকে বাড়িতে এসে সদেশকে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখা যায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলছে। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ১৫০ টাকা পাবে রিয়াজের নিকট, টিকটক ভিডিওতে কয়েকদিন আগে ভিডিওটি পোস্ট দিয়েছে। কি কারনে মারা গেছে সার্বিক দিক দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

বোয়ালমারীতে পাওনা টাকা চাওযায় মারধর টিকটক ভিডিওতে বিচার চেয়ে যুবকের আত্মহত্যা

আপডেট টাইম : ০৯:৩৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩