ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

এতিম ভ্যান চালক আলআমিনের পড়াশোনার দায়িত্ব নিলেন কলেজের অধ্যক্ষ লিটন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামের এতিম ভ্যান চালক আল আমিনের পড়াশোনার খরচের সব দায়িত্ব নিলেন শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন। আল আমিন শাহ জাফর টেকনিক্যাল কলেজের এসএসসি ভোকেশনাল শাখার জেনারেল ইলেকট্রনিকের ৯ম শ্রেণীর নিয়মিত ছাত্র। তার রোল নম্বর ৫১৪। আল আমিন পোয়াইল গ্রামের মৃত মুক্তার শেখের ছেলে। জানা যায়, আল আমিনের বাবা মুক্তার শেখ গত ৫ বছর আগে মারা যায়। সংসারে দুই ভাই আর মা। তার বড় ভাই বিয়ে করে সংসার থেকে পৃথক হয়ে যায়। আল আমিন তার মাকে নিয়ে জীর্নশীর্ন ঘরে বসবাস করে। কিস্তিতে ভ্যান কিনে চালিয়ে যে টাকা আয় হয় তা দিয়ে সংসার চালায় এবং পড়াশোনার খরচ চালায়। অনেক সময় না খেয়েও কাটায়। প্রতিদিন ক্লাস শেষে ভ্যান নিয়ে বের হয়ে পড়ে। তাকে বোয়ালমারী চৌরাস্তা, পোয়াইল, ময়েনদিয়া, তেলজুড়ীসহ আশ পাশে প্যাসেঞ্জার নিয়ে যেতে দেখা যায়। অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন বলেন, তিনি জানতেন না তাঁর কলেজের এসএসসি ভোকেশনাল শাখার একজন মেধাবী নিয়মিত ছাত্র আল আমিন ভ্যান চালিয়ে সংসার চালায় এ পড়াশোনার খরচ যোগায়। হঠাৎ গত রবিবার (৩০ জুলাই) ভ্যানসহ তার সাথে অধ্যক্ষের বোয়ালমারী চৌরাস্তায় দেখা হয়। দেখার হওয়ার পর তার সম্পর্কে সকল খোজঁ খবর নিয়ে আল আমিনের পড়াশোনার সব খরচের দায়িত্ব নেন অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন। অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন বলেন, একজন মেধাবী ও নিয়মিত ছাত্র আমার কলেজের ভোকেশনাল শাখায় পড়ে সে যে কিস্তিতে ভ্যান কিনে ভ্যান চালিয়ে সংসার চালায় এবং পড়াশোনার খরচ চালায় তা আমার জানা ছিল না। গত রবিবার যখন জানতে পারলাম তখন তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে তার পড়াশোনার সব খরচের দায়িত্ব নিয়েছি। মানুষ হিসেবে এ দায়িত্ব নেওয়া আমার কর্তব্য।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

এতিম ভ্যান চালক আলআমিনের পড়াশোনার দায়িত্ব নিলেন কলেজের অধ্যক্ষ লিটন

আপডেট টাইম : ০২:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩