ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

বাঘায় গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু 

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় গ্যাস ট্যাবলেট সেবনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়। ওই গৃহ বধুর নাম শেফালী আক্তার (৩০)। তিনি উপজেলার সিকদারপাড়া গ্রামের আকসেদ আলীর ছেলে শিমুলের স্ত্রী।
শেফালী নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন জামনগর এলাকার মিনারুল ইসলামের ছোট মেয়ে। শিমুল-শেফালী দম্পত্তির সংসার জীবনে দুই সন্তান রয়েছে। আমের ব্যাবসায় লোকশান হওয়ায় শিমুল অর্থ সংকটে পড়ে। এনজিওর ঋন আর সংসারের অনটনের কারনে বর্তমানে সে কাজের সুবাদে এলাকার বাহিরে থাকে। আর মাঝে মাঝে সাধ্য মতো টাকা পাঠান বাড়িতে। গত কাল বুধবার রাত ৯টার দিকে (এনজিও আশা’র) কিস্তি আদায়কারী এসেছিল। কিস্তির টাকা না থাকায় লজ্জিত হন শেফালী। অনেক দুশ্চিন্তায় পড়েন তিনি। অবশেষে তার শশুর আকসেদ আলী ১ হাজার টাকা দিয়ে বিদায় করেন এনজিও প্রতিনিধিদের।
শিমুলের নিকট প্রতিবেশীরা জানান, তাদের পরিবারে কারো সাথে কোন দন্দ বা রাগারাগি নেই। সংসারের অনটনের কারনে কাজের সুবাদে শিমুল এলাকার বাইরে থাকায় দুটি সন্তান নিয়ে শেফালী বাড়িতে থাকে। শশুর শাশুড়ি ও আলাদা।
এ বিষয়ে শিমুলের মা জানান, সকাল ৯ টার দিকে শেফালীকে বমি করতে দেখে   জিজ্ঞেস করি কি হয়েছে ? তখন শেফালী আমাকে জানায় সে ঘরে থাকা ইদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়েছে। আস্তে আস্তে শেফালীর শারিরীক অবস্থার অবনতি হলে। প্রতিবেশী ও নিকট স্বজনদের ডেকে শেফালী কে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরন করেন। রামেক হাসপাতালে যাওয়ার পথে বানেশ্বর মোড়ে পৌছালে তিনি মৃত্যু বরণ করেন।পরে তাকে বাড়িতে আনা হয়।
এ বিষয়ে শেফালীর পিতা মিনারুল ইসলাম বলেন, আমাকে আগে কখনও বলেনি তার সংসারে কোন অশান্তি বা রাগারাগি আছে। আমার মেয়ের ভাগ্যে হয়ত মৃত্যু এভাবেই লিখা ছিলো। শেফালীর মৃত দেহ দাফনে আমার কোন প্রকার দাবী বা আপত্তি নেই।
মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই সুরতহাল রিপোর্টে গ্যাস ট্যাবলেটের প্রভাবে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঘা থানা পুলিশের উপপরিদর্শক কালাম।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, মৃত শেফালীর পিতা মাতার পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ বা দাবী না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক

বাঘায় গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু 

আপডেট টাইম : ১০:৪০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩