ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত  ভেড়ামারায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। ভেড়ামারায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত বিশেষ অভিযানে ২ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পাটকেলঘাটা থানা পুলিশ

দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাণপুর–কুষ্টিয়া সড়কের আল্লার দর্গা এলাকায় প্রায় ৩২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ মো. রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস এবং কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনজুরুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লার দর্গা বাজার কমিটির সভাপতি মিন্টু লস্কর এবং সঞ্চালনা করেন অধ্যাপক মাহবুবুর রহমান লস্কর। এছাড়া বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আসাদুল্লাহ বাচ্চু, বিএনপির সিনিয়র নেতা রুহুল কুদ্দুস, মঙ্গল সরকার ও সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, প্রকল্পের আওতায় ২৪ ফুট প্রশস্ত কংক্রিটের সড়ক নির্মাণের পাশাপাশি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে। এর ফলে হাইস্কুল মাঠ, আশপাশের এলাকা এবং সড়কের বৃষ্টির পানি ড্রেনের মাধ্যমে হিসনা নদীতে নিষ্কাশিত হবে, যা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, প্রকল্পের কাজ সরকারি নকশা ও নির্ধারিত সিডিউল অনুযায়ী বাস্তবায়ন করা হবে। রাস্তার জায়গায় কোনো ধরনের অবৈধ দখল বা স্থাপনা থাকতে দেওয়া হবে না। চাঁদাবাজি, অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি আরও বলেন, দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে এবং জনস্বার্থে এসব কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান জোরদারের কথা উল্লেখ করে তিনি জানান, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিশেষ অতিথিদের বক্তব্যে জানানো হয়, প্রায় ৩২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্প এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

আপডেট টাইম : ০৩:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬