ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ বিল্লী বাজারে সার ডিলার নিয়োগে কৃষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ নওগাঁয় কুড়াল দিয়ে প্রতিমা ভাঙার অভিযোগে এক যুবক গ্রেফতা দৌলতপুর সীমান্তে হেরোইনসহ যুবক আটক ভেড়ামারায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ভেড়ামারার নওদাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন ‎ ভেড়ামারায় ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১জন গ্রেপ্তার শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে কুষ্টিয়া তাঁতী দলের শ্রদ্ধা নিবেদন দুর্গাপূজার আগেই ভেড়ামারায় দাস সম্প্রদায়ের শ্মশানঘাটের ব্যবস্থা করল উপজেলা প্রশাসন ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত, বরকে ১০ হাজার টাকা জরিমানা

দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে আলোচনা সভা, নেতাকর্মীদের অংশগ্রহণ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বিল্লাল হোসেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম রেজা মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস, শহীদ সরকার মঙ্গল, প্রফেসর আতাউল, খন্দকার লস্কর, সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, জিয়ারুল হক, সাবেক চেয়ারম্যান আজমল হক, সাবেক কৃষকদল নেতা হারুন অর রশিদ, কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ফরজ উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম এবং তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরলেন নেতারা

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক দর্শন ও দেশের গণতান্ত্রিক রাজনীতিতে দলটির ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্নে বাংলাদেশি জাতীয়তাবাদ, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন ও আত্মনির্ভরশীলতাকে গুরুত্ব দিয়ে ১৯ দফা কর্মসূচি সামনে রেখে দলটি রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে।

প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিএনপির প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের এক কঠিন সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন রাজনৈতিক ধারার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। তিনি শুধু একটি রাজনৈতিক দল গঠন করেননি; বরং দেশের বিভিন্ন শ্রেণি-পেশা ও মতাদর্শের মানুষকে একটি বৃহত্তর জাতীয়তাবাদী রাজনৈতিক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট টাইম : ০৭:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬