নাগরপুর প্রতিনিধিঃ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা যুবদলের আয়োজনে, উপজেলা যুবদল সভাপতি মোঃ নাজমুল হক স্বাধীন এর সভাপতিত্বে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়ে নাগরপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, নাগরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, নাগরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা,নাগরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজু,সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি,উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান রানা, যুবদল নেতা সামছুল আলম সহ আরও বিভিন্ন স্তরের নেতা কর্মী বৃন্দ।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 























