ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় হাবলু মোল্লার হাসপাতাল নির্মাণের ঘোষণা জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধে ভেড়ামারায় ১০ হাজার টাকা জরিমানা নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘোড়াঘাটে ফুটপাতহীন আঞ্চলিক মহাসড়ক, যানজট ও জনভোগান্তি চরমে সিলেট ওসমানী হাসপাতালে ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভেড়ামারায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভেড়ামারায়  ৪৮ তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। নাগরপুরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে নজরুল জয়ন্তী উদযাপিত

জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধে ভেড়ামারায় ১০ হাজার টাকা জরিমানা

হেলাল মজুমদার কুষ্টিয়া
‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কলেজ বাজারে জেলি (সিলিকা জেল) মিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
‎আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ভেড়ামারা কলেজ বাজারের মাছের আড়ত ও বাজারে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ওজন বাড়ানোর উদ্দেশ্যে চিংড়ি মাছে ক্ষতিকর সিলিকা জেল বা অপদ্রব্য পুশ করার সত্যতা পাওয়া যায়।

‎এই অপরাধে ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০’ এর ৩১ ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়িগুলো বিনষ্ট করা হয়।

‎অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান এবং ভেড়ামারা থানার পুলিশ সদস্যের একটি সঙ্গীয় ফোর্স।

‎অভিযান শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় চিংড়িতে ক্ষতিকর জেলি মিশিয়ে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। ভোক্তা অধিকার রক্ষা এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রশাসনের এই জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় হাবলু মোল্লার হাসপাতাল নির্মাণের ঘোষণা

জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধে ভেড়ামারায় ১০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৮:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬