কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাগরপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজাউল ইসলাম ও দুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা মমতাজের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক-সাম্যবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মে অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে প্রতিবাদী চেতনা ফুটে উঠেছে, তা আজও সমাজ ও রাষ্ট্রের জন্য প্রাসঙ্গিক।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নজরুলের কবিতা, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 
























