যশোর প্রতিনিধি: দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বিক্ষোভ মিছিলটি শহরের মনিহার থেকে শুরু হয়ে আরএন রোড, চৌরাস্তা, চিত্রা মোড় ও গাড়িখানা রোড প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
কর্মসূচিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















