ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গাংনীতে ২টি বাড়িতে ককটেল নিক্ষেপ কুষ্টিয়ার দৌলতপুরে আড়িয়া ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে আলোচনায় আসাদ মোল্লা নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আতিকুর রহমান আতিক কবি নজরুল কলেজ ছাত্রদলের সংবর্ধনায় সিক্ত নাগরপুরের কৃতিসন্তান জননেতা মাইনুল আলম খান কনক দেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না, জিল্লুর রহমান কর্মী প্রেরণে অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: মন্ত্রী আরিফুল হক চৌধুরী কুষ্টিয়া, দৌলতপুর উপজেলার কালিদাসপুর পুলিশ ক্যাম্প বাজার। দশমিনায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ পালন সলিমাবাদে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ইউপি চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনকের মতবিনিময় মশক নিধন ও এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভা ধ্বংসের লক্ষ্যে সিলেট নগরীর সব কটি ওয়ার্ডে একযোগে অভিযান

কুষ্টিয়ার দৌলতপুরে আড়িয়া ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে আলোচনায় আসাদ মোল্লা

বিএনপির আড়িয়া ইউনিয়ন সেক্রেটারির পক্ষে নমিনেশন চান সাধারণ জনগণ

জিল্লুর রহমান দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ১৪ নং আড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পুরো ইউনিয়নজুড়ে বইছে নির্বাচনী হাওয়া।

নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও ইতিমধ্যেই চায়ের দোকান, হাট-বাজার, মসজিদ-মাদ্রাসা, স্কুল কলেজসহ সর্বত্র এখন একটাই আলোচনা – আগামীতে আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কে হচ্ছেন? স্থানীয় রাজনৈতিক অঙ্গন, তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আড়িয়া ইউনিয়ন সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ মোল্লা।

দীর্ঘদিন ধরে বিএনপির তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত যুক্ত আছেন আসাদুজ্জামান আসাদ মোল্লা, দলের সুসময়-দুঃসময় সব সময় মাঠে থেকে নেতাকর্মীদের আগলে রেখেছেন। দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক দক্ষতা ও সাধারণ মানুষের সঙ্গে তার সরাসরি যোগাযোগের কারণে এলাকায় তিনি একজন সৎ, সাহসী ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত।

সম্প্রতি এক মতবিনিময়ে চেয়ারম্যান পদে নিজের অবস্থান তুলে ধরে আসাদুজ্জামান আসাদ মোল্লা বলেন, “আমি চেয়ারম্যান হলে সাধারণ জনগণের পাশে থাকবো, সুখে-দুঃখে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো এবং গরিব-দুঃখী মানুষের পাশে থাকবো।”

তার এই বক্তব্য ইতিমধ্যেই সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, আড়িয়া ইউনিয়নের মানুষ এখন পরিবর্তন চায়। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার প্রসার, সুষ্ঠু বিচার ব্যবস্থা, মাদকমুক্ত সমাজ এবং গরিব মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় একজন পরীক্ষিত ও ক্লিন ইমেজের নেতৃত্ব প্রয়োজন বলে মনে করছেন তারা। আর সেই জায়গায় আসাদ মোল্লাকেই সবচেয়ে যোগ্য মনে করছেন এলাকাবাসী।

এদিকে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের পক্ষ থেকে আসাদ মোল্লার পক্ষে নমিনেশন পাওয়ার জোর আহ্বান জানানো হয়েছে। তাদের দাবি, নমিনেশন পেলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন তিনি।

আড়িয়া ইউনিয়নের একজন প্রবীণ ভোটার বলেন, “আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যাকে সুখে-দুঃখে পাশে পাবো। আসাদ মোল্লা সেই মানুষ।” আরেকজন তরুণ ভোটার বলেন, “তরুণদের কথা বোঝে, এলাকার উন্নয়ন চায় – এমন নেতাই দরকার।”

সব মিলিয়ে বলা যায়, ১৪ নং আড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এখন সবার চোখ আসাদ মোল্লার দিকে। আগামী দিনে দলীয় মনোনয়ন ও নির্বাচনী প্রচারণা কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে আছে আড়িয়া ইউনিয়নবাসী।

Tag :
জনপ্রিয় সংবাদ

গাংনীতে ২টি বাড়িতে ককটেল নিক্ষেপ

কুষ্টিয়ার দৌলতপুরে আড়িয়া ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে আলোচনায় আসাদ মোল্লা

আপডেট টাইম : ১১:৫৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬